April 17, 2026, 4:57 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

গৌরনদতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলা সদরের গৌরনদী বাসষ্টান্ডস্থ গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর-তছনছ করে কার্যালয়টি তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

mostbet

বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিখিত অিভিযোগে বলেন, তিনমাস আগে উপজেলার উত্তর বিজয়পুর গয়নাঘাট ব্রিজ এলাকায় ওই গ্রামের নুরুল ইসলাম বেপারীর কাছ থেকে একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে দলীয় কার্যালয় করেন। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ একলাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল।

রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল বেপারী ও তার স্ত্রী গৌরনদী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ অজ্ঞাত ৭-৮ জন দেশীয় অস্ত্র দা, কুড়াল, লোহার রড ও শাবল নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় চেয়ার টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ওসির বক্তব্য প্রত্যাখান করে নুরুল আমিন বলেন, “কার্যালয়ের সাইনবোর্ড রয়েছে। সেখানে আমাদের নম্বর রয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকলে আমাদের কল করে মালামাল সরিয়ে নিতে বলতো। “কিন্তু তা না করে এ কার্যালয় ভাঙচুর মালামাল তছনছ ও লুট করে তালাবদ্ধ করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর