April 15, 2026, 1:44 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে বদর মিয়া (৬০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

mostbet

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাজরবিল এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বদর মিয়া একই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, বদর মিয়া ইজিবাইকযোগে বাড়ি থেকে গর্জনিয়া বাজারে যাচ্ছিলেন। দৌঁড়ে আসা একটি শিশুকে বাঁচাতে ইজিবাইক চালক রতন চন্দ্র নাথ সাইডে নিতে গিয়ে ইজিবাইক উল্টে যায়। এতে বদর মিয়া ও রতন চন্দ্র নাথ আহত হন। বদর মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ক্যাজরবিল এলাকার স্থানীয় শফিক আহমদ ও মুহিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া বলেন- ইজিবাইক উল্টে বদর মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দীপন বিশ্বাস, কক্সবাজার

Share Button

     এ জাতীয় আরো খবর