April 12, 2026, 2:36 pm

সংবাদ শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সেন্টমার্টিনে ১২ হাজার ইয়াবাসহ চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

mostbet

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মুজিবুর রহমান (৫৩) নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করেছেন, যা পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মধ্যরাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মুজিবুর রহমান। তবে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটকে ফেলেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বস্তার ভেতরে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর