March 21, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাবেক মন্ত্রী বীর বাহাদুরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও পার্বত্য জেলার বান্দরবান স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর, তার স্ত্রী এবং তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ০৬ ফেব্রুরী বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.জাকির হোসেন গালিব আদালত এ আদেশ দেন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। দুদকের তথ্য মতে, বীর বাহাদুর উশৈসিং এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগের অনুসান করছে। বাহাদুর ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। বীর বাহাদুর ছাড়াও আরও যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেন- তার স্ত্রী মেহা প্রু, তাদের ছেলে উসিং হাই রবিন বাহাদুর, থোওয়াই শৈ ওয়াং এবং কন্যা ম্যাম্যা খিং ভেনাস। তবে মন্ত্রীর দুই ছেলে বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের আমলে ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা ৩০ বছর বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে সংসদ সদস্য হয়েছেন বীর বাহাদুর। মধ্যখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুবছর ক্ষমতায় ছিলেন না শুধু। এ দীর্ঘ সময় তিনি ও তার পরিবার দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক হন।

সংবাদ প্রেরক:
মো. ইসমাইলুল করিম

Share Button

     এ জাতীয় আরো খবর