March 21, 2026, 1:02 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চারটি আসনেই সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের চারটি আসনেই সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মৌলভীবাজার জেলার চারটি আসনে জামায়াতের মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে সাবেক জেলা আমীর আব্দুল মান্নান।মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এডভোকেট আব্দুর রব।

জামায়াত সূত্র জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে। জামায়াতের কেন্দ্র থেকে এসব আসনে প্রার্থীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর