April 10, 2026, 10:30 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঝগড়া থামাতে গিয়ে শ্রমিক দলের নেতা আঃ আজিজ ওরফে সোনা মিয়ার মৃত্যু

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি

mostbet

জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ সরদার নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া (পূর্বপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ছাতারিয়া এলাকার আব্দুল সালাম গংদের সঙ্গে একই গ্রামের আ. করিম মণ্ডলদের সঙ্গে ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে যায় আব্দুল সালাম পক্ষের লোকজন। এ সময় আব্দুল করিম মণ্ডলের পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। সে সময় আজিজ সরদার ঝগড়া থামাতে যান।

সময় আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে আজিজ সরদারকে ধাক্কা দিলে কোদালের ওপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই সোহাগ সরকার বলেন, আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। জমিসংক্রান্ত বিরোধের খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দুপক্ষকে থামাতে যান। কিন্তু উত্তেজিত হয়ে রেভা বেগম আমার শ্বশুরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক দল নেতা নিহতের ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর