April 13, 2026, 5:03 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বেনাপোল সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য আটক

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি
টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক হয়েছে। গত ১-লা জানুযারী হতে ৩১
জানুয়ারি-২০২৫ পর্যন্ত ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায়
অভিযান পরিচালনা করে এ পণ্য সামগ্রী আটক করে।

mostbet

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী
জানান, দীর্ঘদিন যাবত চোরাকারবারী কর্তৃক ভারতীয় মালামাল শুল্ককর ফাঁকি
দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করে নিয়ে আসছে। এতে, দেশীয় শিল্প
মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে
বঞ্চিত হচ্ছে। যেকারণে দেশের রাজস্ব ফাঁকি রোধ ও পাচার চক্র আটকের
ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দাসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই
ধারাবাহিকতায় গত ০১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বেনাপোল
বিওপি, আমড়াখালী চেকপোস্ট, আইসিপি, শাহজাদপুর, কাশিপুর ও আন্দুলিয়া
সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল
পরিমাণে ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রী-পিছ, তৈরী পোশাক, ঔষধ, মলম,
কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ২
কোটি ৯৪ লক্ষ ৯০ হাজার ৫৫৬ টাকা। #

ইয়ানূর রহমান

Share Button

     এ জাতীয় আরো খবর