April 12, 2026, 7:40 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজৈরে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

মেহেদি হাসান সোহেল, রাজৈর

mostbet

মাদারীপুরের রাজৈরে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ট টায় রাজৈর থানার হলরুমে মাদারীপুর জেলা পুলিশের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মো সাইফুজ্জামান।

পুলিশ সুপার মো সাইফুজ্জামান বলেন,
শুধুমাত্র পুলিশের দ্বারা মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়। আমাদের সবারই সচেতন থেকে মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে, তাহলেই সমাজ থেকে এই মানব পাচারের মত জঘন্য অপরাধ দূর হবে। প্রবাসে যারা যেতে চান তারা অবশ্যই বৈধ পথে জেনে বুঝে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, এএসপি শিবচর সার্কেল আজমীর হোসেন ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খানসহ প্রমূখ।

এসময় সচেতনতা সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রবাসী, রাজনৈতিক নেতাকর্মীরা ও লিবিয়ায় নিহত ও নিখোঁজ পরিবারের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সম্প্রতি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২৩ বাংলাদেশী নিহতদের সংবাদের মাদারীপুরের রাজৈর উপজেলার ৪ জনসহ আরোও ৯ জন প্রবাসী নিখোঁজ রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর