April 15, 2026, 3:49 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিংড়ায় চাল ব্যবসায়ীকে গুলি, অস্ত্র উদ্ধার, দুর্বৃত্ত ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান

ক্রিয়েটিভ অনলাইন ডেক্সঃ

mostbet

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম এলাকায় সিংড়া আর্মি ক্যাম্প (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহল দল ঘটনাস্থলে গিয়ে ব্যাপক তল্লাশীর পর গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪ টা ৪৫ মিনিটে ঘটনাস্থল হতে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার ফজরের নামাজ পড়তে মসজিদের সিড়িঁতে ওঠার সময় ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে পিছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওসমান গনি বাবু একই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে ও স্থানীয়ভাবে ধান-চাল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য ওসমান গনি বাবু তার নিজ বাড়ি থেকে অল্প দূরত্বে অবস্থিত মসজিদের উদ্দেশ্যে বের হন। মসজিদের সিড়িঁতে ওঠার সময় পিছন থেকে কে বা কারা গুলি করলে তার কোমরের পিছনে বাম পাশে একটি গুলি লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য মুসুল্লীরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জুরুরী রেফার্ড করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর