March 23, 2026, 1:25 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জৈন্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২রা ফেব্রুয়ারী) সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত উপজেলা কমপ্লেক্স হলরুমে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ফিল্ড সুপারভাইজার মঈনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাভনী।

এ সময় প্রধান অতিথি প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ রফিকুল ইসলাম রায়হান, দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওঃ ডালিম আহমদ, উপজেলার মডেল কেয়ারটেকার হাফিজ মুখতার আহমদ, হাফিজ শাব্বির আহমদ, গণশিক্ষা শিক্ষক হাফিজ নূরুর রহমান, গণশিক্ষা শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন, হাফিজ রাকিবুল ইসলাম রাজন, মাওঃ হেলাল আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৫ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলার প্রতিটি উপজেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলায়ও ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর