April 9, 2026, 9:15 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

২টি অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছেন কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

mostbet

খুলনার কালিনগর বাজার এলাকা থেকে ২টি পাইপ গান ও ৪টি ধারালো অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড। রবিবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া এলাকার নিরীহ মানুষের ঘের দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসীর বিভিন্ন অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়।

কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫ টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দূর্ধর্ষ সন্ত্রাসী মোঃ ইয়াসিন মোল্লা (৪০), মোঃ সোহরাব সানা (৬০) ও মোঃ সিরাজুল সানা (৩০) কে আটক করেন অভিযানকারীরা। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় একনালা পাইপ গান, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি চাকু/ছুরি উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিলো। এছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে। এদের সকলেরই বাড়ী খুলনার দাকোপ উপজেলার।

এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। #

Share Button

     এ জাতীয় আরো খবর