April 14, 2026, 10:40 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নিখোঁজের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৯ দিন পরে রেললাইনের পাশে থেকে মুন্না মির্জা (১৭) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামে ঢাকা-ভাঙ্গা রেললাইনের পাশে কাশবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ।

নিহত মুন্না মির্জা ফরিদপুরের নগরকান্দা থানার শংকরপাশা গ্রামের আবদুর রাজ্জাক মির্জার ছেলে। তিনি শিবচর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সেলিম মাতবরের বাড়িতে ভাড়া বাসায় থাকতো। তিনি এই এলাকায় প্রায় ছয় মাস ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। এর আগে (২১জানুয়ারি) নিখোঁজের মা স্বপ্না বেগম শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেখানে উল্লেখ করেন ভ্যানসহ তার ছেলে মুন্না মির্জা ২০ জানুয়ারি নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই সবুজ মির্জা বলেন, এর আগেও আমার ভাইয়ের কাছে থেকে একটি ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আমরা ধারণা করছি অটোভ্যান ছিনতাই করে আমার ভাইকে মেরে ফেলেছে। এ ঘটনার আমরা সঠিক বিচার চাই।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, নিখোঁজের পর ভ্যান চালকের মা স্বপ্না বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। কিন্তু অটোভ্যানচালক মুন্না মির্জা কোন মোবাইল ব্যবহার না করার কারণে আমরা তার অবস্থান সনাক্ত করতে ব্যর্থ হই। মরদেহ তার পরিবারের লোকজন সনাক্ত করেছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনবো।

Share Button

     এ জাতীয় আরো খবর