April 10, 2026, 9:47 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

গাইবান্ধায় সাঁওতাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাকির হায়দার– ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং গাইবান্ধা আইন কলেজের ছাত্র রাজাবিরাট সাঁওতাল পল্লীর ব্রিটিশ সরেণের বসতবাড়িতে চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক তাঁর মায়ের উপর হামলা ও বসতঘরে অগ্নিসংযোগে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা ও ALRD আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

mostbet

২৫ জানুয়ারি, শনিবার সকালে গাইবান্ধা নাট্য সংস্থার সম্মুখে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধার আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, গাইবান্ধা জেলা বারের সদস্য এ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, এ্যাড. ফারুক কবির, এ্যাড. কুষলাশীস চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা শহর শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সদস্য সচিব কাজী আব্দুল খালেক, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদ শহর শাখার সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, আদিবাসী ব্রিটিশ সরেন, জুলিয়াস সরেণ ও তৃষ্ণা মুর্মু প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর