April 13, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। আজ সকাল দশটার দিকে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামের আব্দুল মান্নান হাজীর মোড় কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন পশ্চিম চর কামারকান্দি গ্রামের হেমায়েত মাতুব্বর(৬৫),ছায়েদ মাতুব্বর(৪২), দিদার মুন্সি (৪০),পাখি বেগম (৬৫)।

এলাকাবাসী জানায়,শনিবার সকালে শিবচর উপজেলা নিলখী ইউনিয়নের চর কামারকান্দি আব্দুল মান্নান হাজীর মোড় কান্দি গ্রামের হেমায়েত মাতুব্বর ও খালেক মাতুব্বর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এমতাবস্থায় শনিবার সকাল দশটার দিকে সালিশ বৈঠক শুরু হলে সালিশ বৈঠক চলাকালীন সময়ে প্রতিপক্ষ আব্দুল খালেক মাতুব্বর(৬৫), মিন্টু মাতুব্বর, মাসুদ মাতুব্বর, শিরু মাতুব্বর, হাসান মাতুব্বর, হোসেন, সাত্তার মাতুব্বরসহ ১৫ থেকে ২০ জন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হেমায়েত মাতুব্বর(৬৫), ছায়েদ মাতুব্বর(৪০),দিদার মুন্সি(৪০),পাখি বেগম(৬০)এর উপর হামলার চালায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদেরকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহতদের মধ্যে পাখি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন একজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ওসি মোঃ রতন শেখ জানান, এই ঘটনা খুবই দুঃখজনক, থানায় অভিযোগ নেয়া হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর