April 14, 2026, 4:20 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে প্রায় দেড় কোটি টাকার সিগারেট বিড়ি আগুনে পুড়ালো বিজিবি

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজারে প্রায় দেড় কোটি টাকার সিগারেট ও বিড়ি আগুনে পুড়ালো বিজিবি।বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির সদর দপ্তরে তা ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার, প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মোঃ সোহাগ মিলু, ৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

৪৬ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, গত ২১ আগস্ট ২০২২ তারিখ হতে ০৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬৮,৪১,০৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩,৬০০টি ভারতীয় সিগারেট আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১,৩৫,৬১,৩৭০/- টাকা এবং সিগারেট এর মূল্য ২,৯৬,৫০০/- টাকাসহ সর্বমোট ১,৩৮,৫৭,৮৭০/- (এক কোটি আটত্রিশ লক্ষ সাতান্ন হাজার আটশত সত্তর) টাকা মূল্যের বিড়ি এবং সিগারেট বৃহস্পতিবার আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর