April 7, 2026, 6:09 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

শামীম মীর, গৌরনদী::

mostbet

গৌরনদীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বরে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা।

সকাল নয়টায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা।

শেষে বিজয় মেলার ষ্টল পরিদর্শন করা হয়। দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর