March 23, 2026, 9:17 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাব খা (৪৬) নামের এক ব‍্যাক্তি নিহত। শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে।

স্থানীয় সুত্রে জানা গেছে গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পুর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। কথাকাটাকাটির জের ধরে এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাব খা। আহত অবস্থায় চিকিৎসার জন‍্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকার নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাব খা (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যক্তি বলেন, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি সাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর