March 22, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইসকন নিষিদ্ধের দাবিতে চিলমারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আলেম-ওলামা ও ছাত্র- জনতাসহ মসজিদের মুসুল্লিরা।

শুক্রবার (২৯ নভেম্বর) আছরের নামাজের পর থানাহাট ইউনিয়নের থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুফতী আব্দুল ওয়াজেদ, মাওঃ আব্দুস সালাম, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন এর প্রতিনিধি সাফিন সাজ্জাদ, আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, মেইড ইন ইন্ডিয়া লেখা কোনো পুতুল আর বাংলাদেশে নাচবে না নাচাতে দেয়া হবে না। এই খুনি সাবেক প্রধানমন্তী হাসিনাই ছিল ভারতের নাচানো শেষ পুতুল। জুলাই বিপ্লবে ছাত্রজনতা খুনি ফ্যাসিস্ট হাসিনা কে পালাতে বাধ্য করেছে। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ। তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। প্রয়োজন রক্ত আরও দেয়া হবে, তারপর হাসিনার দোসরদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না এ দেশে।
তারা আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে চিন্ময় প্রভু নামে কুলাঙ্গার কে ফাঁসিতে ঝোলাতে হবে পাশাপাশি তাদের সহযোগীদের ফাঁসি কার্যকর করতে হবে খুনি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে সম্মুখে ফাঁসিতে ঝুলাতে হবে।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ ইসকন নিষিদ্ধের দাবি করেন তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর