April 1, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

কুড়িগ্রামে পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুতদের চাকরিতে পূর্নবহালের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল সদস্যদের চাকরিতে পূর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা বিডিআর কল্যান পরিষদ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর সভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যান পরিষদের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবী জানানো হয়।

বিডিআর সদস্য আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরীচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরীতে পূর্নবহাল করা হোক।

হোসনেরআরা হ্যাপি বলেন,আমার বাবা পিলখানা হত্যাকান্ডে জড়িত না থেকেও দীর্ঘ ৩ বছর কারাগার ভোগ করেন।পরে তিনি মৃত্যু বরন করেন।আমি বাবার কাছ থেকে দেখেছি এ ঘটনায় বাবাকে কত কষ্ট ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল।আমি চাই আমার বাবার মত আর কোন বিডিআর সদস্যে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।তাদের সকলের চাকরি ফিরে দেয়া হোক।

মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরীচ্যুত বিডিআর সদস্য মোঃ আখের আলী,মোঃ নুরুজ্জামান হক,মোস্তফা কামাল,আজাদ আলী, ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর