March 21, 2026, 4:00 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে এনে বিচার করুন – খালেক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রুপরেখা হবে একটি সুখী, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ। তিনি আরো বলেন ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই আওয়ামীলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে এনে বিচার করুন।

মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর সভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কালে কেন্দ্রীয় বিএনপি নেতা রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল, মঈন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর