March 31, 2026, 2:54 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ও নগত টাকা উদ্ধার।

রিমন পালিত বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে ঊনিশ লক্ষ, আশি হাজার ,আটশত নয় হাজার টাকার ৮৩ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন বিকাশে প্রতারণার দুই লক্ষ সাত হাজার ছয়শত পঁচাশি টাকা উদ্ধার করা হয়।

আজ ২৫ নভেম্বর সোমবার দুপুরে বান্দরবান
২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ব্যাটেলিয়ানের ক্যান্টেন প্রাঙ্গনে উদ্ধারকৃত মোবাইল ও টাকা মালিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ব্যাটেলিয়ান বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ উপস্থিত থেকে এ সমস্ত মোবাইলও টাকা প্রদান করেন। এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল (পিপিএম) , অতিরিক্ত পুলিশ সুপার এম এম মইনুল ইসলাম (পিপিএম) সহ আর্মড ব্যাটেলিয়ান পুলিশের অপারেশন ও ইন্টেলিজেন্ট , সাইবার, ও স্পেশাল ফোর্সের সকল অফিসার ইনচার্জ ও টিমের সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ অনেকে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা বলেন , হারিয়ে যাওয়া মোবাইল ও বিভিন্ন অনলাইনে প্রতারণার নগদ টাকা উদ্ধার করে মালিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

তারই ধারাবাহিকতায় আজকে এ সমস্ত নগদ টাকা ও মোবাইল ফোন মালিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান। পরিশেষে মোবাইল ও নগদ টাকার সকল মালিকগণ ২ এবিপিএন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ ধরনের সেবামূলক মহতি উদ্যোগের মাধ্যমে বান্দরবানের মানুষকে সেবা প্রদান করার জন্য।

Share Button

     এ জাতীয় আরো খবর