March 30, 2026, 5:21 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

জয়পুরহাট ক্ষেতলালে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ

মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জয়পুরহাটের ক্ষেতলাল ছোট ভাইয়ের স্ত্রীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার ২৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব ক্ষেতলাল জয়পুরহাট এ সংবাদ সম্মেলন হয়।

ভুক্তভোগী মনজুরুল লিখিত বক্তব্যে বলেন, আমি ২০১৯ সালে বানাইচ আলীপুর গ্রামের আব্দুল জলিল উরফে গান্দু মিয়ার মেয়ে শামীমাকে শরীয়ত মোতাবেক বিয়ে করি সংসার করা অন্তে আমাদের ঘরে চার বছরের একটি কন্যা রয়েছে এমতাবস্থায় স্ত্রীর অসদআচরণের লক্ষ্যে ইসলামী আইন অনুযায়ী বুনি বনা না হওয়াই গত ইং ২৩ সেপ্টম্বর ২০২২ তারিখে বহিনং ০৪/২২ পাতা নং ২৭ নিকাহ রেজিস্টার কাজী সাইফুল ইসলাম ও আইনজীবী মারফত বি তালাক প্রদান করি আমার স্ত্রী তালাকের নোটিশ হাতে পেয়ে আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজন ইউপি সদস্যের সঙ্গে তারা আপোষ মীমাংসা ও দাম্পত্য কলহ বিরোধ নিস্পত্তির প্রস্তাব দিলে আমরা আলমপুর ইউনিয়ন পরিষদ তিন জন ইউপি সদস্য হালিম সরত্তন চন্দ্র এনামুল হকসহ কাজী রুহুল আমিন আলমপুর ইউপি চেয়াম্যনের পক্ষে ভরা মজলিসে।

গত ৮/৯/২০২২ তারিখে তার প্রাপ্য দেনমরনাসহ আসবাবপত্র বুঝিয়া দিয়া খোলাতলাক করিয়াছি৷ আমার সাবেক শ্বশুর তিনি একজন কোর্টের টাউট হওয়াই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অলৌকিক ক্ষমতার দাপটে স্বৈরাচারের আমলে পুনরায় দেনমোহর ও খরপোশ সহ নারী শিশু একদিক মামলা করেছে মামা নম্বর ১৪৫ পি/২২/৩১/২২/সিআর ১৫/২২ ক্ষেতলাল মামলা দাখিল করে আমি নিরুপায় হয়ে আদালতকে সম্মান জানিয়ে মামলার মোকাবেলা করতেছি আমি যেহেতু গত ইং ৮/৯/২০২২ তারিখে উপস্থিত ব্যক্তিবর্গের সম্মুখে এক লক্ষ ৩০ হাজার টাকা দেনমোহর কাজী মারফত বুঝিয়া দিয়া খোলাতালাক করেছি তবুও অন্যায় ভাবে আমার সাবেক শ্বশুর আমার বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা করিয়াছেন মামলাটি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে তিনি কোর্টের টাউট হওয়ায় অসৎ উপায় অবলম্বন করে প্রকৃত ঘটনাকে আড়াল করা আর প্রকৃত সত্যকে মিথ্যা ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে।

আমরা সকল দেনা পাওনা বুঝিয়া দেওয়ার পরেও আমার পরিবারের উপর এহিন মিথ্যা মামলা হাওয়াই পারিবারিকভাবে হেনস্থার শিকার হইতেছি আমি নিম্নবিত্ত একজন দিনমজুর আমরা চাই প্রকৃত সত্য ঘটনাটি উপস্থাপন করা হোক ন্যায় বিচারের স্বার্থে মামলাটি পূর্ণ তদন্ত করা দাবি জানাই৷

Share Button

     এ জাতীয় আরো খবর