March 30, 2026, 10:11 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ ও সাধারণ সম্পাদক মমিনুল হক

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আগামী ২০২৪-২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন মমিন উল্যাহ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাষ্টার মমিনুল হক।

জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।

জেলা সাধারণ সম্পাদক মাষ্টার মমিনুল হকের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির ও আবুল খায়ের মিয়া।

এতে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর