March 30, 2026, 5:28 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়।

পটুয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশের জামায়াতে ইসলামী মহিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ন্যায্য মুল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। বাজার সিন্ডিকেট ভাংতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহিপুর বাজারে স্থানীয় জনগণের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হয়।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানিয়েছেন,দ্রব্যদামের লাগামহীন ঊর্ধ্বগতি ঠেকানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতেই নিয়মিত ন্যায্য মুল্যে পণ্য বিক্রির কার্যক্রম হাতে নিয়েছেন তারা।
এসময় আলু ২ কেজি ১২৫ টাকা, চিনির কেজি ১২৫ টাকা, পেয়াজ ৯০ টাকা কেজি এবং মশুর ডাল কেজি ১০৫ টাকা ধরে বিক্রি করা হয়েছে।

এ সময় মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন, সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিতিতে এ পণ্য বিক্রয় করা হয়।
ন্যায্য মুল্যে পণ্য বিক্রি কর্মসূচির প্রথম অংশে, জামাত নেতারা বাজারের বিভিন্ন পণ্যের দাম পর্যালোচনা করেন এবং তা সঠিকভাবে মূল্যায়ন করে ন্যায্য দামে পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান,পণ্য বিক্রেতারা স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে একত্রিত হয়ে দাম বাড়িয়ে দিচ্ছিলেন, যা সাধারণ জনগণের জন্য অস্বাভাবিক হয়ে উঠেছিল। বিষয়টি জামাত নেতাদের নজরে আসলে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু করেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন।

মহিপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘‘বাজারে সব সময়ই পণ্যের দাম বেশি ছিল, কিন্তু আজ জামায়াতের উদ্যোগে আমরা সস্তায় পণ্য কিনতে পেরেছি, এটি আমাদের জন্য খুব উপকারি হয়েছে।’

আরেক ক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘‘বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রায়ই বেশি দামেই পণ্য কিনতে বাধ্য হতাম, কিন্তু আজকের এই উদ্যোগের ফলে তা কম মূল্যে পেয়েছি। এটি খুবই ভালো পদক্ষেপ।’’

মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন সিপাহী বলেন, ‘‘আমরা চেষ্টা করছি মহিপুর ইউনিয়নের মানুষের জন্য একটি ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে। আজকের কর্মসূচি তারই অংশ। জামাতের এই উদ্যোগ শুধু বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে না, বরং মানুষের মধ্যে ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর