March 24, 2026, 12:41 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন

খন্দকার সোহেল রানা সৈকত-কানইঘাট-সিলেট :

সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে মো. মুমিন সরকার নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কানাইঘাট পৌরশহরে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুমিন সরকার কানাইঘাট পৌরশহরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, নিহত ছাত্রদল নেতা মুমিন রাজনীতির পাশাপাশি একটি খাদ্যপণ্যের কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কানাইঘাটে কাজ করতেন। তার বন্ধু পৌরশহরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে রাজু কানাইঘাট বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে মুমিনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় রাজুর। সোমবার বিকেলে পূর্বশত্রুতার জেরে আবারও বাকবিতণ্ডায় জড়ায় মুমিন ও রাজু।

এক পর্যায়ে চুল কাটার ক্ষুর দিয়ে মুমিনের পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান রাজু। গুরুতর আহত মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগরিবের নামাজের পরপরই কানাইঘাট থানার ওসি আমাকে জানিয়েছেন। তাৎক্ষণিক আমরা টিম পাঠিয়েছি ঘাতককে আটকের জন্য। আশা করছি শিগগির তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। তদন্ত চলমান আছে।

তিনি বলেন, ঘাতককে গ্রেপ্তারের পর বিস্তারিত জানাতে পারব। মরদেহটি এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবরটি লেখা পর্যন্ত নিহতের পরিবার এমন হত্যাকান্ডের উপযুক্ত শাস্তির দাবি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর