March 30, 2026, 8:33 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

চিলমারী-রৌমারী নৌপথে ফেরী চলাচল শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি:

নাব্যতা সংকটের কারণে চিলমারী-রৌমারী নৌপথে ১২দিন ফেরি বন্ধ থাকার পর অবশেষে চলাচল স্বাভাবিক হয়েছে। বলে জানিছেন চিলমারী-রৌমারী নৌপথের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

বুধবার দুপুর পৌনে ২টা কুঞ্জলতা নামের একটি ফেরি ৭টি পণ্যবাহী ট্রাক নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশ্যে রওনা দেন।

গত ৮ নভেম্বর শুক্রবার চিলমারী-রৌমারী নৌপথের বলদমারা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এতে এ পথে চলাচলকারী ২শতাধিক পণ্যবাহী ট্রাক চরম ভোগান্তির পর ফেরত যায়। এরপর খনন শেষে ১২দিন পর বুধবার দুপুর পৌনে ২টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

চিলমারী-রৌমারী নৌ-পথে নিয়মিত চলাচল করা লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আসা ট্রাকচালক আলম মিয়া বলেন, ফেরি চলবে শুনে পণ্যবাহী ট্রাক নিয়ে এসেছি।

ব্রহ্মপুত্র নদের খনন নিয়মিত না করায় কিছুদিন পরপর নাব্যতাসংকট দেখিয়ে কোন পূর্ব ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে। এতে তাঁদেও ভোগান্তির মধ্যে পড়তে হয়। এতে চিলমারী বন্দর থেকে ঘুরে সিরাজগঞ্জ হয়ে জামালপুর যেতে খরচ দ্বিগুণ হয়ে যায়।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফুট এলাকা খনন শেষে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর