March 23, 2026, 5:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যুবলীগ নেতা মন্টুর বিচারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত চা বাগানঘেরা গ্রাম পানিশাইল গ্রামে জমি দখল করে টর্চারসেল নির্মাণকারী যুবলীগ নেতা আব্দুর রকিব মন্টুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজনগর উপজেলার আখড়ারবাজারে শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পানিশাইল সাতটি জানালাবিহীন রহস্যজনক ঘর নির্মাণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে কালবেলা। এরপরই আলোচনা জন্ম দেয় যুবলীগ নেতার এই আয়নাঘর।

মানববন্ধনে গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, তজমুল আলী, জামাল মিয়া, আবুল কালাম, মইনুল ইসলাম নানু, মজর আলী, কুতুব মিয়া, আজিজুর রহমান প্রান্ত, নুরুল ইসলাম কলা মিয়া প্রমুখ।

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। শেখ হাসিনার দেশত‍্যাগের পর পলাতক যুবলীগ নেতা মন্টুকে দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর