March 23, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেটে যুবলীগের এমদাদ ও রুপমকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

বুলবুল আহমেদ:-

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের সময় সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানায় গত ১০ সেপ্টেম্বর ২০২৪ইংরেজী তারিখে একটি মামলা দায়ের করা হয়।

এ মামলার এফআইআর নং১৯/৪১৮, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০ এবং সিলেট কোতয়ালী থানায় গত ২৮ আগস্ট আরেকটি মামলার এফআইআর নং-৩৪/৩৮৯, ধারা-১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও সিলেট জেলার এয়ারপোর্ট থানার শুভেচ্ছা ১১ আম্বরখানা গ্রামের মো: আইয়ুব আলীর পুত্র এমদাদ হোসেন ও সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, ১৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শত্রুমর্দন গ্রামের আব্দুস ছাত্তার এর পুত্র রুপম আহমেদ (৩৮)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

Share Button

     এ জাতীয় আরো খবর