March 30, 2026, 6:25 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল নামে এক যুবক নিহত

যশোরের ঝিকরগাছা পৌর সদরে পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে । সে পৌর সদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় কিছু অজ্ঞাত ব্যক্তিদের সাথে নিহত পিয়ালের ঝামেলা ছিলো। তারই জের ধরে শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা খুলনা-বেনাপোল রেল রোডে ঝিকরগাছা পৌর সদরের রেলস্টেশনের প্লাটফর্মের উপর বোমা মেরে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে পিয়ালকে তাড়িয়ে মোবারকপুর গ্রামস্থ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে নিয়ে এসে ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্কুল ভবনের বারান্দায় এলোপাতাড়ি ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে হত্যা করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল নিহত হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘনার বিষয়ে থানায় মামলার কার্যক্রম চলমাল রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর