March 22, 2026, 9:32 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেল গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর ) ভোররাতে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসা থেকে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃত রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার ছেলে।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিগত দিনগুলোতে নিষিদ্ধ সংগঠন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ তার সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের সভাপতি তায়েফ ও সাধারণ সম্পাদক রুমেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এছাড়া ৩ আগস্ট রুমেল তার বাহিনী নিয়ে হকিস্টিকসহ শোডাউন দিয়ে পুরো শহরসহ স্কুল চৌমুহনী ও রেলস্টেশন চৌমুহনী এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ায়। এসময় তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাপ আপছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। বর্তমান আসামীকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর