March 30, 2026, 8:32 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৭.৫ লিটার ভারতীয় মদ সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফয়সাল ক্রাইম রিপোর্ট সিলেট :০১/১০/২০২৪ইং তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর তদারকিতে ০৯.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে এসআই(নিঃ)/দিবাংশু পাল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসটার্মিনালস্থ এনা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ মুজিবুর রহমান (২২), পিতা-শুকুর আলী, সাং-মিরধার পাড়া, থানা-দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জ, ২। মোঃ মামুন মিয়া (২৪), পিতা- মোঃ আলতাফ হোসেন, সাং-পূর্ব রাউলী, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ দ্বয়কে ০১টি খয়েরী রং এর প্লাস্টিকের ট্রলিব্যাগ এর দুই দিকে হাতে ধরে বাসের বক্সে রাখার সময় আসামীদ্বয়ের হেফাজত ও দখল হতে উক্ত ট্রলিব্যাগ সহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামী ১। মোঃ মুজিবুর রহমান (২২) ও ২। মোঃ মামুন মিয়া (২৪) দ্বয়ের হেফাজত হতে এবং তাহাদের দেখানো মতে (ক) ২০(বিশ) বোতল McDowell’ No.1, RESERVE WHISKY 375ML, PRODUCE OF INDIA; প্রতি বেতলে ৩৭৫ মি.লি করে মোট (৩৭৫x ২০) = ৭৫০০ মি.লি বা ৭.৫ লিটার ভারতীয় তৈরী McDowell’ No.1, RESERVE WHISKY যাহা ০১টি খয়েরী রং এর ট্রলি প্লাস্টিক ব্যাগের ভিতর রক্ষিত ছিল। প্রতিটি বোতল কাচের তৈরী। খ) ০১টি Redmi Note9 মডেল এর মোবাইল সেট এবং ০১টি itel মোবাইল সেট ( it2166) উদ্ধার পূর্বক ০১/১০/২০২৪ইং তারিখ ১০:০৫ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০২, তাং-০১/১০/২০২৪ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪(ক)/৪১ রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী’দ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর