March 25, 2026, 2:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

লোহার দরজায় মাথা ঠুকে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন জিয়ারুল

শহিদুল ইসলাম,শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার রাড়ীপুকুর গ্রাম থেকে জিয়ারুল ইসলাম(৩০) নামে এক যবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

মৃত্যু জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশপাশ ও মাঠে ঘুরাঘুরি করছিলো।দেখে মনে হচ্ছিলো মানুষিক ভারসাম্যহীন হবে।হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই সে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় তখন ও মৃতের পরিচয় পাওয়া যায়নি।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোষ্ট করে এলাকায় যুবকরা।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান,জিয়ারুল একজন মানষিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যায়।গতদিন ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করে এবং জানায় সে একজন মানুষিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন।তার পর ও লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর