March 31, 2026, 5:53 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে আরও দুই আসামি। র‍্যাব জানিয়েছে, সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিজার্ভপাড়ার আব্দুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) এবং একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

আবুল কালাম বলেন, সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার কাহারিয়াঘোনা এলাকায় হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন অবস্থান করছেন খবর আসে। পরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি দুটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর মধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারকে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তাকে সহযোগিতা করেন এনামুল হক। গ্রেপ্তারকৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এ ঘটনায় বুধবার মধ্যরাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি পুলিশ ও অপরটি সেনাবাহিনী বাদী হয়ে করেছে। দুই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে আসামি করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর