March 30, 2026, 11:28 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কোস্ট গার্ড এর অভিযানে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড এর অভিযানে বিদেশি জি-৩ রাইফেল, ম্যাগাজিন ও গোলাবারুদসহ শহীদ (৩৭) নামে এক যুবক আটক হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং এলাকা থেকে অস্ত্র গোলাবারুদসহ ওই যুবককে আটক করা হয়।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে শনিবার সকাল ১১ টার দিকে অভিযানের বিষয়ে ব্রিফিংকালে স্টেশন কমান্ডার টেকনাফ লে: কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ জানান, টেকনাফের সাবরাং এলাকার মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে অস্ত্র পাচার করে টেকনাফের ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো।

এই খবরে ভোরে টেকনাফ বিসিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা শহিদ এর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন তার বাড়ি তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তায় মোড়ানো অবস্থায় ১টি জি-৩ রাইফেল ও ম্যাগাজিন ৮ রাউন্ডস তাজা গোলা এবং ১টি দেশিয় চাপাতিসহ শহিদ কে আটক করতে সক্ষম হয়।

আটক হওয়া ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর