March 25, 2026, 3:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সারা দেশটাই ছিলো যেনো কারাগার- সাইফুল ইসলাম

রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যেগে কারা নির্যাতিত দলীয় নেতা কর্মিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । এ উপলক্ষে শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন পাইকার, যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক পৌর কমিশনার সাইফুল ইসলাম, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, যুব দলের আহবায়ক আনিছার রহমান আনিছ, সাধারন সম্পাদক আঃ সালাম, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু, সদস্য সচিব সলিতান মাহমুদ, কারা নির্যাতিত রায়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোস্তফা সরকার মোস্তফা প্রমুখ । অনুষ্ঠানে কারা নির্যাতিতরা আবেগ প্রবন বক্তব্যে কারা ভোগের দুঃসহ যন্ত্রনার বর্ণনা দিয়ে বলেন, হাসিনা সরকার আমাদেরকে বিএনপি’র রাজনীতি করার কারনে য়ড়যন্ত্র মুলক ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের জীবন থেকে গুরত্বপুর্ন সময় ধ্বংস করেছেন । আমরা যে ক্ষতির সম্মুখিন হয়েছি তা কোন দিনও পুরণ হবার নয় ।
জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিএনপির রাজনীতি করার কারণে ফ্যাসিষ্ট হাসিনা সরকার সারা দেশে লক্ষ নেতা কর্মির বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে, অনেক নেতা কর্মিকে হত্যা করেছে, গুম করেছে । সারা দেশটিই ছিল যেন কারাগার । যার ফল তিনি পেয়েছেন । ছাত্র জনতার আন্দোলনে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে । আমাদেরকে এখন সজাগ থাকতে হবে । খুনি হাসিনা সরকার যেন আর রাজণীতির সুযোগ না পায় ।

Share Button

     এ জাতীয় আরো খবর