March 30, 2026, 7:39 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

সরিষাবাড়িতে চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন (বাদল)-এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ইউনিয়নের প্রধান সড়কে শত শত নারী পুরুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের অভিযোগ, চেয়ারম্যান বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি করে আসছেন। এছাড়া, স্থানীয় জনসাধারণের অভিযোগ, ইউনিয়নের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সনদপত্রের অতিরিক্ত টাকা আদায় সহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দুর্নীতি করে যাচ্ছে। ফলে ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের অপসারণ এবং ইউনিয়নে সুষ্ঠু প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, “আমরা একজন দায়িত্বশীল ও সৎ চেয়ারম্যান চাই, যিনি জনগণের কল্যাণে কাজ করবেন এবং ইউনিয়নের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবেন।

উল্লেখ থাকে যে সাম্প্রতিক চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের বিরুদ্ধে কাবিটা ও খাবিখার টাকাসহ নানা দূর্নীতির অভিযোগে দূর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করা হয়েছে।

আন্দোলনকারীরা ঘোষণা দেন, যদি
চেয়ারম্যানের অপসারণ ও বিচার না করা করা হলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে ঘোষনা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর