March 30, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ডোমারে গলায় কলা আটকে ২বছরের শিশুর মৃত্যু

 

জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় গলায় কলা আটকে তন্ময় রায় নামে ২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি নীলফামারীর ডোমারের হরিণচড়া ইউনিয়নের অলোকান্ত রায়ের বাড়িতে ঘটে। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত তন্ময় উল্লেখিত এলাকার অলোকান্ত রায়ের একমাত্র সন্তান।
বৃহষ্পতিবার (৭ সেপ্টেম্বর) ইউপি সদস্য বনোমালী রায় শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে শিশু তন্ময় খাবারের বায়না ধরলে, তার মা কয়েকটি কলা তার হাতে দেয়। তন্ময় বাড়ির আঙ্গিনায় হাটাহাটি করছে ও কলা খাইতে ছিল। হঠাৎ পরিবারের লোকজন শিশুটিকে বাড়ির আঙিনায় পড়ে থাকতে দেখে। এবং শিশুটির মুখ কলা ভর্তি ও অচেতন অবস্থা দেখে তার মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। উপস্থিত প্রতিবেশীরা দ্রুত শিশুটিতে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুাটতে মৃত ঘোষণা করেন।ইউপি চেয়ারম্যান রাসেল রানা শিশু তন্ময়ের মৃত্যুর বিষটি নিশ্চিত করে বলেন, খবরটি খুবই মর্মান্তিক। শিশুদের খাবার খাওয়াসহ তাদের সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সতর্ক থাকার অনুরোধ জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর