March 24, 2026, 3:01 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মধুপুরে আদিবাসী প্রতিবন্ধী ছাত্রীকে কম্পিউটার প্রদান

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাই্লের মধুপুরে আদিবাসী সম্প্রদায়ের শারিরিক প্রতিবন্ধী ছাত্রী উর্মি রেমাকে  কম্পিউার প্রদান করেন উপজেলার সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন। মঙ্গলবার বিকেলে সুনামগন্জ গারোবাজার  পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে  মধুপুরের মহিষমারার গজারীচালা
 গ্রামের অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উর্মী রেমার বাড়ীতে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া চালা গ্রামের গ্রাম প্রধান
  মিখায়েল রেমা। এসময় উপস্হিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি আঃ সাত্তার,প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম, সহকারী শিক্ষক আবুল হাছান, মাসুদা সুলতানা,খলিলুর রহমান, গোলাম মোস্তফা, বশির আহমেদ,সহ সকল শিক্ষক কর্মচারীগন ,জয়েনশাহী গজারীচালা সভাপতি লিও চিছাম,গজারীচালা উপপ্যারিশ সভাপতি প্রনয় চিছাম,উর্মির বাবা তিরাসন সাংমা,মা মেরিনা রেমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিবার সুত্রে জানা যায় উর্মি রেমা ২০১৪ সালে সুনামগন্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় হতে এস এস সি পাশ করে ময়মনসিংহ মিন্টু কলেজে ভর্তি হয়। সেখান থেকে কৃতিতৃের সহিত এইস  এস সি পাশ করে মানব সেবার ব্রত নিয়ে নার্সিংয়ে ভর্তি হন। লেখা পড়া চলাকালীন সময়ে হঠাৎ করেই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে তার দুইপা অবশ হয়ে যায়। তখন থেকে তার আর লেখা পড়া করার সুযোগ হয়নি।সে বাড়ীতে হুইল চেয়ারে চলা ফেরা করেন সংবাদ পেয়ে  অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাকে দেখতে যায়। তার সার্বিক অবস্হা জেনে  বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কম্পিউটার প্রদানের জন্য উদ্যোগ গ্রহন করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর