March 24, 2026, 3:39 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কুড়িগ্রামে বন্যা কবলিতদের প্রায় ১০লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬-১২-২০২২
কুড়িগ্রামে বন্যা দুর্যোগ কবলিত এলাকার ক্ষতিগ্রস্থদের সহায়তায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও ঘোগাদহ ইউনিয়ন পরিষদ হলরুমে ২১০জন ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৪ হাজার ৫শ’ টাকা করে মোট ৯ লক্ষ ৪৫ হাজার নগদটাকা বিতরণ করা হয়।
পৃথক দুটি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রেশমা সুলতানা, হেড অব একাউন্টস আবুল হাসান, মনিটরিং অফিসার আশরাফুজ্জামান, সিনিয়র একাউন্টস খায়রুন নাহার চম্পা প্রমুখ।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনওমেন’র আর্থিক সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজ’র কারিগরি সহযোগিতায় স্থানীয় বেসরকারী এনজিও এসোসিয়েশন ফল অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে ১১০জন এবং ঘোগাদহ ইউনিয়নে ১০০জনসহ মোট ২১০জনকে ৪হাজার ৫শ’ টাকা হিসেবে মোট ৯ লক্ষ ৪৫ হাজার নগদ অর্থ বিতরণ করে।
#
Share Button

     এ জাতীয় আরো খবর