March 24, 2026, 3:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গাবতলীতে ২৫ শতক শষ্যের গাছ বিনষ্ট থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে রোপনকৃত ২৫শতক শষ্যক্ষেত বিনষ্টের অভিযোগ

মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ডিসেম্বর
দিবাগত রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে।
জানা গেছে, উল্লেখিত বুরুজ গ্রামের মৃত পিয়ারু প্রামানিকের ছেলে রবিউল ইসলাম
নেপালতলীর কদমতলী মৌজায় ২৫শতক আবাদী জমিতে গত ২মাস আগে শষ্য রোপন করেন। কিন্তু
প্রতিপক্ষরা শনিবার দিবাগত রাতে রোপনকৃত ওই শষ্যক্ষেত মই দিয়ে বিনষ্ট করে। এ ঘটনায়
ভুক্তভোগী রবিউল ২৫ডিসেম্বর বুরুজ গ্রামের মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে আ: রহিম
ফকির (৫৫), মৃত আফজাল প্রামানিকের ছেলে মিষ্টার (৩৫) এবং আনারুল ইসলামের ছেলে জনির
(১৯) নাম উল্লেখ করে এবং ২/৩জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করেছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এএসআই এনামুল হক বলেন, এ সংক্রান্ত
একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর