March 24, 2026, 3:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যশোরে শিশুকে ধর্ষণের চেষ্টাকারীকে গণপিটুনি

ইয়ানূর রহমান:-  যশোরের সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী সরোয়ার
হোসেন নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সরোয়ার সদর
উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে
উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঠাল বাগানে এ ঘটনাটি ঘটেছে। গণপিটুনিতে আহত
সরোয়ার এখন যশোর জেনারেল হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, লেবুতলার এক শিশুকে ফুসলিয়ে কাঠাল বাগানে
নিয়ে ধর্ষণের চেষ্টা করে সরোয়ার। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এসে
সরোয়ারকে গণপিটুনি দেয়। পরে তাকে  যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমঙ্গীর হোসেন বলেন,
সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার
বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।#
ইয়ানূর রহমান

Share Button

     এ জাতীয় আরো খবর