-
- আঞ্চলিক সংবাদ
- মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় December, 20, 2022, 2:56 pm
- 212 বার পড়া হয়েছে
রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি।
আজ ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার স্থানীয় শহীদ দিবস উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ০৯.৪৫ ঘটিকার সময় পৌরসভার শহীদ মিনারের পাশে শহীদ বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপনকৃত মুক্তিযোদ্ধা কোয়ার্টারে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফোরণে অর্ধ-শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন।
পরে মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ জড়ো করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়। এরপর থেকে প্রতিবছর মৌলভীবাজারবাসী ২০ ডিসেম্বর দিনটিকে স্থানীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন।
এ জাতীয় আরো খবর