March 24, 2026, 8:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মুকসুদপুর থানার আয়োজনে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানন

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা এ,এম মাহ্ফুজুর রহমান নুরুজ্জামান বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার এদেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সরকারী কোন চাকুরি হতোনা। চাকুরি হতো রাজাকারেরসন্তানদের। তিনি আরোও বলেছেন প্রেসিডিয়াম জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে সেনাবাহিনী ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত কর্মকর্তাদের উপরর অনেক জুলুম, অত্যাচার ও নির্যাতন চালিয়ে ছিলেন। সাবেক ডিআইজি
নুরুজ্জামান বলেছেন,খুদার যন্ত্রণায়, চিকিৎসা অভাবে মুক্তিযোদ্ধারা মানবতায় জীবনযাপন করেছিলেন। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আজ  ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশে সকল মুক্তিযোদ্ধাদের থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ১৮ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় গোপালগঞ্জের
মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য এ তিনি এসব কথা বলেছেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে এবং মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী (ভুমি) অমিত কুমার সাহা,
সাপ্তাহিক মধুমতি কন্ঠের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান লেবু, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও মুকসুদপুর রিপোর্টাস ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম প্রমূখ। পুলিশ মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন সময়ের রণাঙ্গনের ঘর্টনাগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর মুকসুদপুর থানার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর