April 14, 2026, 8:28 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

৫০ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধিঃ

mostbet

কক্সবাজারের নাফের সাবরাং এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আবুল হাশেম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে টেকনাফ মডেল থানার এসআই নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে ভিত্তিতে সাবরাং ইউনিয়নের বেঙ্গাপাড়া এলাকার আবুল হাশেমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।

আটক আবুল হাশেম সাবরাং ইউনিয়নের বেঙ্গাপাড়া এলাকার বাঁচা মিয়ার ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, ইয়াবাসহ আটক আবুল হাশেমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে করা হবে বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর