April 7, 2026, 3:58 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বেতন-ভাতাহীন পৌর কাউন্সিলর সহ ২৬ কর্মী

বাগাতিপাড়ায় বেতনভাতাহীন পৌর কাউন্সিলর সহ ২৬ কর্মী

 

mostbet

নাটোর জেলা সংবাদদাতা

 

১৬ মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ ২৬ কর্মচারী এতে ওই কর্মচারীদের মধ্যে অনেকেই মানবেতন জীবন যাপন করছেন

ভুক্তভোগীদের অভিযোগ, বাগাতিপাড়া পৌরসভার ১২ কাউন্সিলর প্রায় এক বছর এবং ১৪ জন কর্মচারীর ১৬ মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে উৎসব বোনাসসহ বেতন বন্ধ থাকায় দৈনন্দিন খরচ যোগাতে তাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় দোকানিরাও ওই সকল কর্মচারীদের বাকিতে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে তবে কাউন্সিলর কর্মচারীদের বেতনবোনাস বন্ধ থাকলেও পৌর মেয়রের বেতন সম্মানী ভাতা বকেয়া নেই

পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আয়েজ উদ্দিন জানান, তিনি বেশ কিছুদিন অসুস্থ রয়েছেন বকেয়া বেতনভাতা চেয়েও না পাওয়ায় চিকিৎসা করাতে পারছেন না তিনি

পৌর মেয়র মোশাররফ হোসেন জানান, পৌরসভার নিজস্ব আয় থেকেই কাউন্সিলর কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয় কিন্তু পৌর নাগরিকরা নিয়মিত কর প্রদানে অনিহা দেখানোর কারণে কর আদায়ের হার সন্তোষজনক নয় নাগরিকদের কর পরিশোধের জন্য উঠান বৈঠক করা সহ লাল নোটিশ পর্যন্ত করা হয়েছে তাতেও কোন কাজে আসেনি

তিনি আরো জানান, কর্মচারীসহ ওয়ার্ড কাউন্সিলরদের প্রতিমাসে বেতন ভাতার জন্য সাড়ে চার লাখ টাকার প্রয়োজন হয় এছাড়া বিদ্যুত বিলসহ অন্যান্য খরচও রয়েছে কর আদায়ের টাকায় সব কিছু করতে হয় এরসত্বেও দুটি ঈদ বোনাসসহ বেশ কয়েক মাসের বকেয়া বেতন দেওয়া হয়েছে ১৬ মাসের বেতন ভাতা বকেয়া থাকা সহ তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় তারা মিথ্যাচার করেছেন

Share Button

     এ জাতীয় আরো খবর