April 14, 2026, 10:45 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জবাবটা ব্যাট হাতেই দিলেন লিটন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

mostbet

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০০ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে টাগাররা। ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুমিনুল হক ও লিটন দাশ। আর মুমিনুলের পর এবার লিটনের ব্যাট থেকেও আসলো ফিফটি। পার্টনারশিপ ছাড়িয়েছে শতক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে ১১২ রানের পার্টনারশিপ গড়েছেন। এখনও টাইগাররা ৭ রানে পিছিয়ে রয়েছে।

লিটনের রানে ফেরা নিয়ে চলছিল নানা আলোচনা-সমালোচনা। আর এসবের জবাবটা ব্যাট হাতেই দিলেন লিটন দাস। তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। আর এরই মধ্যে মুমিনুল তুলে নিয়েছেন নিজের ১৩তম ফিফটি।

এর আগে, বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ করে। জবাবে চতুর্থ দিন ৯ উইকেট হারানো শ্রীলঙ্কা ৭১৩ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে ২০০ রানের লিড পায় সফরকারীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর