March 23, 2026, 9:34 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দেশে ক্রিকেট শুরু হবে ঢাকা লিগ দিয়েই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, আমরা আশা করছি করোনা পরিস্থিতি উন্নতি হলে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই দেশে ক্রিকেট শুরু হবে।বিসিবি সভাপতিও বিভিন্ন বৈঠকে এমনটি জানিয়েছেন।ঢাকা লিগ শুরুর ব্যাপারে সম্প্রতি ক্রিকেটা রদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) একটি বৈঠকে যোগদেন কাজী ইনাম আহমেদ।অনুষ্ঠান শেষে তিনি বলেন, জাতীয় দলের বেশ কয়জন ক্রিকেটার ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন।ডিপিএল ফের শুরুর সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি।তবে এই মুহুর্তে তারিখ নির্ধারন করা সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি হলে ১৫ দিনের সংক্ষিপ্ত নোটিশেই খেলা শুরুর জন্য প্রস্তুত থাকতে হবে ক্লাব গুলোকে।মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে ডিপিএলের মাত্র দুই রাউন্ড খেলা হয়। তবে পরিস্থিতি ভালো হলে বিকেএসপি এবং কক্সবাজারে খেলা হবে।এমনটি জানান সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমদ।তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে খেলা চালানোর জন্য উপযুক্ত ভেন্যু আমার মতে বিকেএসপি বা কক্সবাজার।এই দুটি স্থানেই কেবল খেলোয়াড় ও কর্মকর্তাদের কঠিনভাবে আইসোলেশনসহ আবাসনের সুযোগ আছে।

প্রাইভেট ডিটেকটিভ/১১ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর