March 23, 2026, 8:52 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে শতাব্দীর দ্বিতীয় সেরা মূল্যবান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ‘ক্রিকভিজ’ এর সঙ্গে যৌথ গবেষণায় এ ফল প্রকাশ করেছে উইজডেন ক্রিকেট মান্থলি।গত ২০ বছরের পরিসংখ্যানকে বিবেচনায় এনে এ তালিকা প্রকাশ করেছে উইজডেন।সেখানে বলা হয়েছে, সাকিব বিশ্বের দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার। পাশাপাশি টেস্টে সাকিবের অবস্থান ষষ্ঠ। তবে টি-টোয়েন্টিতে সেরা দশে সাকিবের নাম খুঁজে পাওয়া যায়নি সেই তালিকায়।‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’-এর সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।যদিও সাকিব থেকে মাত্র ০.৫ পয়েন্ট বেশি ফ্লিনটফের! আর টেস্টে সবার ওপরে শ্রীলংকার ঘূর্ণি জাদুকর মুত্তিয়া মুরালিধরন এবং টি-টোয়েন্টিতে এক নম্বরে রশিদ খান।

প্রাইভেট ডিটেকটিভ/৩জুলাই ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর