April 13, 2026, 12:42 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

হতাহতদের খোঁজ নিচ্ছেনা পল্লী বিদ্যুৎ সমিতি -২

হতাহতদের খোঁজ  নিচ্ছেনা পল্লী বিদ্যুৎ সমিতি -২
সিলেট অফিস
সিলেট-তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ সম্মুখে শনিবার (১৩ই জানুয়ারী) বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান একই পরিবারের তিনজন। এঘটনায় আহত হন আরো অন্তত ২০ জন। এ ঘটনাকে কেন্দ্র করে ৪দফা দাবীতে প্রায় ৩ঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে ৪দফা দাবী পুরণের আশ্বাসে রাস্তার অবরোধ প্রত্যাহার করা হয়।
সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসের ভিত্তিত্বে সড়ক দূর্ঘটনার জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম এর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠে। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে জিএম আবু হানিফকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ অবস্থান না নেওয়া, ঘটনার রাত থেকে সিলেট তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার রাস্তার উভয় পাশ্বের সকল খাম্বা সরানো, আহত নিহতদের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন এবং আগামীতে মহাসড়কে খাম্বার ড্রাম্পিং এবং পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, নির্দেশ অমান্য করে জিএম রাতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ অবস্থান, ভোর বেলা ত্যাগ করা এবং আহত নিহতদের খোঁজ-খবর না নেওয়ার কারনে ক্ষুব্দ এলাকাবাসী। তারা যে কোনো সময় পল্লী বিদ্যুৎ সমিতি ঘেরাও করতে পারেন বলেও জানা গেছে
এছাড়া গত শনিবার ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারী কমিশনা (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ খাঁন মো: মাইনুল জাকির, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।
এ বিষয়ে জানতে উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, ঘটনার পর হতে রাস্তার দু’পার্শ্বের খাম্বা সরানোর কাজ চলছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতি-২ আহত নিহতদের কোনো ধরনের খোঁজ খবর নেয়নি।
অন্যদিকে, জিএম আবু হানিফ গোপনে পল্লী বিদ্যুৎ অফিসে অবস্থান করায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কোনো মুহুর্তে বড় ধরনের হামলা হওয়ার আশঙ্কা।
Share Button

     এ জাতীয় আরো খবর