March 25, 2026, 12:53 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনাভাইরাসের প্রভাবে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত লা লিগা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

করোনাভাইরাসের প্রভাবে এবার অনির্দিষ্টকালের জন্য লা লিগাসহ স্পেনের সব ধরনের ফুটবল স্থগিত করা হল।স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা গতকাল ২৩ মার্চ ২০২০ ইং তারিখ সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল স্থগিত থাকবে।মহামারীতে রূপ নেয়া করোনার কারণে প্রথমে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল লা লিগা।তখন আগামী ৩ এপ্রিল খেলা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরিস্থিতি ‘স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে’ খেলা আবার শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস গত সপ্তাহে মৌসুম বাতিলের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সমস্যা কেটে গেলে আবার খেলা শুরু হবে।ইউরোপে ইতালির পর কোভিড-১৯ রোগে সবচেয়ে বাজেভাবে আক্রান্ত হয়েছে স্পেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে স্পেনে ৩৩ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২১৮০ জনের বেশি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর